শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য
সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র আয়োজনে মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য
নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত -ই- খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, বিএমএ’র সভাপতি ডা শেখ আজিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, সহকারি অধ্যাপক (সার্জারী) ডা. মো. শরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. হাফিজুর রহমান, আর.পি.ও ডা. ডা. মো. খায়রুল বাসার, ডা. প্রশান্ত কুমার কুন্ডু, ডা. জয়ন্ত সরকার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র সহকারি প্রকৌশলী মো. মতিন মন্ডল, সাবেক
সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, অধ্যাপক সালেহা আক্তার, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, নার্সিং সুপাভাইজার আঞ্জুমান আরা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, নার্সিং সুপারভাইজার তৌহিদা পারভীন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারি
আক্তরুজ্জামান খান চৌধুরী, সিনিয়র স্টাফ নার্স নমিতা সরকার, হেলথ এডুকেটর শেখ মুরাদ হোসেন প্রমুখ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা
কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল- গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, জনবল সংকট প্রসঙ্গ, হাসপাতালের বহিরাগমন গেইট নির্মাণ, হাসপাতালের বিল্ডিংয়ে রংকরণ ও মেরামত এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সকল যন্ত্রপাতি সার্ভিসিং ও জরুরূ প্রয়োজনীয় বিষয়সহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ
হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল