বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর আসনের বিভিন্ন স্থানে এমপি রবির পথসভা-গণসংযোগ

শ্রীরামপুর বাজার পথসভায়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের অফিস উদ্বোধন, নির্বাচনী গণসংযোগ, পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় সদরের বাজারে ভোমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি ও ইউপি সদস্য মো. নেছারুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্য এমপি রবি বলেন, “আমি একটি সুন্দর ও নান্দনিক সাতক্ষীরা গড়তে চায়। শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা। আগামী ৭ জানুয়ারি আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আর একটিবার মহান সংসদে পাঠালে আমি জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাতক্ষীরা সদর উপজেলাকে একটি মডেল উপজেলা ও সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে করতে চায়। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বয়সের শেষ প্রান্তে। আমার চাওয়া পাওয়ার আর কিছুই নাই। আমি চায় সাতক্ষীরার মানুষে সুখে ও শান্তিতে থাক। আমি সদর নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চায় এবং জনগণের চাকর হিসাবে কাজ করতে চায়।”

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ভোমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি ও ইউপি সদস্য মো. নেছারুল্লাহ আল মামুন প্রমুখ।

পথসভা শেষে শ্রীরামপুর বাজারে ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মীর তানজির আহমেদ, যুবনেতা মীর মহিতুল আলম, ইঞ্জিনিয়ার মীর ফাহমিদ আহমেদ তারিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, প্রচার সম্পাদক ইকবাল হোনের, জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, সরফরাজ নেওয়াজ খান অর্প, মো. আছাদুল ইসলাম খোকন, ভোমরা স্থলবন্দর শ্রমিক ফেডরেশনের আজিবুর রহমান আলিম, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দীপ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সদস্য এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ।

দাস পাড়ায় পথসভায়

ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর ৭নং ওয়ার্ডের দাসপাড়া কালি মন্দির কমিটির আয়োজনে কমিটির সভাপতি সুপদ দাসের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীরামপুর দাসপাড়া কালি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দাস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ