শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সমাজসেবা কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সমাজসেবা কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরা’র আয়োজনে সরকারি শিশু পরিবার (বালক) সাতক্ষীরা প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান, সমাজসেবা উপপরিচালক আশাশুনি (অতি:) শেখ ফারুক হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা অফিসার মো. তরিকুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুছ আলী।

সমগ্র সঞ্চালনা করেন সরকারি শিশু পরিবার (বালক) উপ-তত্তাবধায়ক আয়েশা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা