শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার কয়রায় ২য় ধাপের চাল পায়নি জেলেরা, পরিবারের ভোগান্তি

কয়রা (খুলনা) প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ মৎস্য উৎপাদন খাত সুন্দরবনের দোয়ার খুলছে আগামী ১ সেপ্টেম্বর জানিয়েছে বন বিভাগ। সুন্দরবন উপকূল অঞ্চলে বসবাস করে ১০ লক্ষাধিক দরিদ্র জেলে পরিবার।

জানা গেছে, গত তিন মাস জুন, জুলাই ও আগস্ট মাস পর্যন্ত সুন্দরবনের সকল ধরনের পাশ-পারমিট বন্ধ ছিল। এই বন্ধ সময় সুন্দরবনের উপর নির্ভরশীল হত দরিদ্র জেলে, বাওয়ালি, মহালীদেরকে সরকারি সহযোগিতায় দুই ধাপে ৮৬ কেজি চাল দেওয়া হবে।

প্রথম ধাপের ৫৬ কেজি চাল দেওয়া হয়েছে জেলে পরিবারসমূহকে। কিন্তু সুন্দরবনের বন্ধের মেয়াদ শেষ হলেও দ্বিতীয় ধাপের চাল পায়নি জেলে পরিবার। এতে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। এদিকে ২য় ধাপে চাল না পাওয়ার অভিযোগ করেছে তারা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫নং কয়রা গ্রামের জেলে রেজওয়ান, রফিকুল, গোলাম এর সাথে কথা হলে বলেন, “সুন্দরবন বন্ধ থাকাকালীন সময় ৮৬ কেজি চাল দেওয়া কথা থাকলেও প্রথম ধাপের ৫৬ কেজি চাল পেয়েছি। কিন্তু দ্বিতীয় ধাপের ৩০ কেজি চাল এখনো পাইনি।”

বিষয়টা নিয়ে আরও খোঁজ নিয়েছিলাম ৬নং কয়রা গ্রামের বেশ কয়েক জেলের কাছে। তারা বলেন, “প্রথম ধাপের চাউল পেয়েছি। তবে ২য় ও শেষ ধাপের চাল পায়নি। চাল কবে দেবে, সেটা জানি না। সুন্দরবন গত বছরও বন্ধ হয়েছিলো। তখন দুইবারে ৮৬ কেজি চাল দিয়েছিল। এ বছর কেন চাল দিল না, সেটা বলতে পারবো না।”

এ বিষয়ে কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আমিনুল হক বলেন, “জেলেদের এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা যাচাই-বাছাই করে, জানাবেন বলেও জানান তিনি।”

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির