রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিরাজগঞ্জে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

সিরাজগঞ্জে টাকা ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৮ মার্চ) রাত থেকে সোমবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত পৌর এলাকার চক-কোবদাসপাড়া ও দত্তবাড়ী মহল্লায় সিসি ব্লকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইউনাইটেড কনসোডিয়ামের মাধ্যমে হুন্ডার প্রজেক্ট (কাজীপুর নৌকাঘাট) এলাকায় সিসি ব্লকের টাকা উত্তোলন করে আসছে বেলাল গংরা। এবার বেলাল গ্রুপকে বাদ দিয়ে হোসেন আলী গ্রুপ টাকা উত্তোলন শুরু করে। এ নিয়ে কথাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি আজগর আলী বলেন, কাজিপুর নৌকাঘাটের হুন্ডার প্রজেক্ট মাঠে সিসি ব্লক তৈরির ৯০ হাজার টাকার ভাগবাটোয়ারা নিয়ে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আলী ও আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের কথা কাটাকাটি হয়। এরই জেরে রোববার রাত ১১টা থেকে সোমবার দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

৭নং ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আলী বলেন, সিসি ব্লক তৈরির ৯০ হাজার টাকার ভাগবাটোয়ারা নিয়ে বেলালের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার লোকজন হামলা চালায়।

আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়