রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

সাতক্ষীরা কলারোয়ার ৩ নং কয়লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় বাধা ও স্বতন্ত্র প্রার্থীর পোস্টর ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ মার্চ) কয়লা ইউনিয়নের দুইজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস এর নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ করেছে।

কয়লা ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিব মোল্লা ও একই ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ সোহেল রানা এ অভিযোগ করেন।

কয়লা ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিব মোল্লা অভিযোগ করে বলেন, গত রাতে কেবা কারা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ঝুলানো সমস্ত পোস্টর ছিঁড়ে ফেলেছে। পোস্টার ছিড়ে ফেলাই নির্বাচনি প্রচার প্রচারণায় মারাত্মক ক্ষতি হয়েছে। তবে আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার আসাদুল ইসলাম বিভিন্ন সময়ে আমাকে হুমকি ধামকি দিচ্ছে।

প্রকাশ্যে বলছে নৌকার প্রতিক ছাড়া ইউনিয়নে আর কোনো পোস্টর থাকবে না। জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যাবস্থা নেওয়া আহবান ও জানান তিনি।

একুই ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ সোহেল রানা অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী আমার পোস্টের ছিড়ে ফেলেছে। ইউনিয়নের কোথাও আমার পোস্টের রাখতে দিচ্ছে না। আমাকে হুমকি দিচ্ছে। প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার আসাদুল ইসলাম। এ ব্যাপারে নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

এবিষয়ে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, ৩ নং কয়লা ইউনিয়নের আনারস প্রতীক ও মোটরসাইকেল প্রতীকের দুইজন স্বতন্ত্র প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছে। তারা অভিযোগে বলেছে কে-বা কারা তাদের পোস্টার ছিড়ে ফেলেছে। তারা কারোর নাম উল্লেখ করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়