শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুফিয়া কামালের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় কবি সুফিয়া কামালের মৃত্যু বার্ষিকী পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (২০শে নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, নারী মুক্তি, মানব মুক্তি জননী সাহসিকা, সামাজিক ব্যক্তিত্ব এবং গনতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামালের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না।

আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধ্যকাটিয়া পাড়া কমিটির সভাপতি ফরিদা পারভীন,উত্তরকাটিয়া পাড়া কমিটির সভাপতি সাথী খাতুন, প্রোগ্রাম এক্্রজিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে কবি সুফিয়া কামালের বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন। সুফিয়া কামাল বেড়ে উঠেছেন কন্যা সন্তান হিসেবেই, নারী হিসেবে মুখোমুখি হয়েছেন সকল বৈষম্যের, পারিবারিক জীবনেও সহ্য করেছেন নানাবিধ বিচ্ছেদ বেদনা, কিন্তু তাই বলে মানুষ হিসেবে কখনোই ভুলে যাননি তার দায়বদ্ধতা। নেতৃত্ব দেয়ার জন্য বা সংগঠক হবার জন্য পিতৃতান্ত্রিক এই সমাজে ‘নারী’ পরিচয়কে প্রতিবন্ধক হিসেবে গ্রহণ করেননি বরং শক্তি হিসেবে প্রকাশ করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তাঁর শিক্ষা তাঁকে ধর্মীয় গোড়ামি, ধর্মান্ধতা, স্বৈর ও সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার করেছিলো। নারীমুক্তি নিয়ে কাজ করার জন্য জনবিচ্ছিন্ন হয়ে পড়েননি তিনি, কিন্তু কখনোই নারীর সমঅধিকার প্রশ্নে আপোষ করেননি। ২০ শে নভেম্বর ১৯৯৯ সালে বাঙালি জাতি হারায় মানবমুক্তি এবং নারী মুক্তি আন্দোলনের এই মহিয়সী নারীকে।

আলোচনা শেষে কবি সুফিয়া কামালের প্রতি ফুর দিযে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস