বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বতঃস্ফূর্ত ভোটে নৌকার বিজয় হবে : কলারোয়ায় নির্বাচনী সভায় স্বপন

মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে নৌকা মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন, আমি বিগত তিনটি বছর অবিরতভাবে এবং নৌকা প্রতীক প্রাপ্তির পর থেকে তালা কলারোয়া উপজেলার মাঠেঘাটে ঘুরে বেড়াচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে। রাজনীতির মাঠে এসে জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়েছি, যেখানেই যাই মানুষ আমাকে ভালোবেসে আপন করে নেয়। এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসায় এ আসনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে ৫নং কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা মনোনীত প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

এ সময় তিনি দেশের উন্নয়ন, সম্বৃদ্ধি ও গনতন্ত্রকে সমুন্নত রাখতে তালা-কলারোয়ার সকল ভোটারের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেন।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ৭ জানুয়ারী আপনার মূল্যবান ভোট নৌকায় প্রদান করুন।

কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়াারম্যান ভূট্টো লাল গাইনের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলাারেয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জেএম ফাত্তাহ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান শাহিন, কেড়াগছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন আল মাসুদ বাবু, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা শহীদ আলি, মাসুমুজ্জামান মাসুম, শরীফুল ইসলাম, ইউপি সদস্য ইয়ার আলী, নজুরল ইসলাম প্রমুখ।

জনসভা সঞ্চালনা করেন কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন