বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়কে স্ত্রীকে বেধড়ক পিটিয়ে মেরে ফেললেন স্বামী

সড়কে সবার সামনে স্ত্রীকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছেন এক স্বামী। চীনের এসইহাওজৌ শহরে গত শনিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।

পথচারী উপস্থিত থাকলেও তিনি স্ত্রীকে পিটিয়ে মেরেছেন। কেউ বাধা দেয়নি।
এগিয়ে আসেনি বাঁচাতে।

স্বামীর এই পেটানোর একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এসইহাওজৌ শহরের রাস্তায় গত শনিবার সকালে ওই দম্পতির বিদ্যুৎচালিত স্কুটারের সঙ্গে আরেকটি যানের সংঘর্ষ হয়। এরপরই ওই নারীকে পেটান তার স্বামী।

এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, স্ত্রীকে হত্যার ঘটনার তদন্ত হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রীকে স্বামী পেটানোর সময় আশপাশে অনেক সাইকেলারোহী ও পথচারী ছিলেন। কিন্তু কেউই এ ঘটনার প্রতিকারে কেউই এগিয়ে আসেননি। বেশির ভাগ মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন।

সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটির ক্ষেত্রে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল