শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় নিসচা’র সংবাদ সম্মেলন

সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ন বাস্তবায়নের দাবীতে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর পক্ষে সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মো: দিদারুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১ জানুয়ারি২০২১ সাল হতে সড়ক পরিবহন আইন এর পূর্ন বাস্তবায়ন চাই নেতৃবৃন্দ। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এ শ্লোগানে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচার) এর জন্ম আজ থেকে ২৭ বছর আগে। ১৯৯৩ সালের ২২ অক্টোবর। এদিন সড়ক দূঘর্টনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে আমি এই আন্দোলন গড়ে তুলি। সেই থেকে নিজের চলচিত্র জগতের ক্যারিয়ার ছেড়ে দেশের মানুষকে সড়ক দূর্গটনার হাত থেকে রক্ষা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ২২ অক্টোবরকে জাতীয় সড়ক দিবস হিসাবে ঘোষনার দাবী জানাই। আমাদের লক্ষ ছিল নিরাপদ সড়কের জন্য একটি দিবসকে যদি রাষ্ট্রীয় ভাবে পালন করা যায় তাহলে জনগনের মাঝে এ বিষয়ে সচেতনতা তৈরি হবে। সরকার আমাদের দাবীকে সন্মান জানিয়ে ২০১৭ সাল থেকে দিবসটির জাতীয় স্বীকৃতি দিয়েছে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় সরকারী ভাবে পালিত হচ্ছে। একইসাথে এ আইনটি জাতীয় সংসদে পাস করে ২০১৮ সালে। এর প্রায় ১৫ মাস পর ২০১৯ সালের ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর শুরু করে সরকার। প্রথম ১৪ দিন সহনূয় মাত্রায় এর প্রয়োগ থাকলেও পরবর্তীতে পরিবহন মালিক-শ্রমিকদের দাভেিত আইনের কয়েকটি বিষয় পরবর্তী ছয়মাস কনসিডারের সিদ্ধান্ত নেয় সরকার। করোনার কারনে এই আইন যথাযথ পয়োগরে সময়সীমা বৃদ্ধি করে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে।

যদিও প্রত্যাশার জায়গা বারবার হোচট খেলে হতাশ হতে হয়। কিন্তু আমরা আশাবাদী। সেই সাথে দাবি জানচ্ছি এখন দুই মাস সময় আছে।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী ১ জানুয়ারি ২০২১ সাল হতে সড়ক পরিবহন আইন২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবী জানিয়েছেন সংশ্লীষ্ট কর্তপক্ষের কাছে।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সহ-সভাপতি আবিদুল হক মুন্না, যুগ্ন সম্পাদক হাফেজ মাওলানা আবলি হোসেন ও সদস্য প্রভাষক সরদার সেকেন্দার আলি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত