শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না, অবশেষে পুলিশের খাঁচায় বন্দী

প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় আদালতের কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামী ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর ম্যানেজার ডা. ওমর ফারুক অবশেষে পুলিশের খাঁচায় বন্দী।

জানা গেছে, গত ১৯/০১/২০২০ তারিখে সি.আর -৬৪০/১৬ (৭) ও ফৌজদারী কার্যবিধির ৭৫ ধারার মামলায় আদালতে হাজির হলে তার বিরুদ্ধে ১ বছরের সশ্রম কারাদন্ড ও গ্রাহকদের সমুদয় টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত। এসময় প্রতারক ম্যানেজার ডা. ওমর ফারুক সুযোগ বুঝে আদালতের কাঠগড়া থেকে দৌড়ে পালিয়ে যায়। আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না প্রতারক ওমর ফারুক’র। অবশেষে পুলিশের খাঁচায় বন্দী। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে। কিন্তু সুচতুর ডা. ওমর ফারুক গা ঢাকা দেয় তার শশুর বাড়ি যশোরের মনিরামপুরে।

সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার প্রতারক ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর ম্যানেজার ডা. ওমর ফারুক, জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম তিন সহোদর দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল।

অবশেষে শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের মনিরামপুর থানা পুলিশ প্রতারক তিন সহোদরের একজন ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর ম্যানেজার ডা. ওমর ফারুককে যশোরের মনিরামপুর তার শশুর বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর সাতক্ষীরা সদর থানা পলিশের নিকট আসামী ম্যানেজার ডা. ওমর ফারুককে হস্তান্তর করে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের এএসআই মনিরুল ইসলাম পলাতক আসামী ওমর ফারুককে রবিবার (০১ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন।

এব্যাপারে ভূক্তভোগিরা ওমর ফারুক গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং আদালতের মাধ্যমে তাদের পাওনা টাকা ফেরত পেতে আদালতসহ সংশ্লিষ্টদের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল