শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২জন ইমাম মুয়াজ্জ্বীনকে কলারোয়া সীমান্ত সম্প্রীতি সংঘের উপহার প্রদান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে এলাকার ৬টি মসজিদের মোট ১২ জন ইমাম ও মুয়াজ্জ্বীনকে উপহার সামগ্রী প্রদান করেছে সীমান্ত সম্প্রীতি সংঘ।

২৫ মার্চ চাঁন্দুড়িয়া বাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়।

এলাকার ইমাম মুয়াজ্জ্বীনসহ আরো উপস্থিত ছিলেন ৭নং চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম হোসেন, সাবেক চেয়ারম্যান হাসান আজিজ মোহাম্মদসহ তিন গ্রামের ইউপি প্রতিনিধিগনসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।

সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস বলেন, ‘ইমাম মুয়াজ্জ্বীন হলো আমাদের ধর্মীয় নেতা, কিন্তু তারা বারংবারই উপেক্ষিত থেকে যায় আমাদের সমাজে। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছি তাদেরকে সম্মানিত করার। আমরা প্রত্যেক ইমাম মুয়াজ্জ্বীনকে ১টি করে ছাতা ও পাঞ্জাবি-পাজামার কাপড় উপহার দিয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু করব।’

উল্লেখ্য, সীমান্তে সম্প্রীতি সংঘ চন্দনপুর ইউনিয়নের একটি সেচ্ছাসেবী সংগঠন, যা ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল