রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে বিরাট কোহলিকে

রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, ইয়ন মর্গ্যানের পর এবার বিরাট কোহলি। স্লো-ওভার রেটের জন্য জরিমানা গুনতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের কাছে ৬৯ রানে হারের পাশাপাশি বিশাল অংকের জরিমানও গুনতে হলো আরসিবি অধিনায়ককে।

টুর্নামেন্টে প্রথমবার স্লো-ওভার রেট হলে অধিনায়কের ১২ লাখ রুপি জরিমানা করা হয়; কিন্তু দ্বিতীয়বার একই অপরাধ হলে জরিমানার পরিমাণ হয় দ্বিগুণ।

অর্থাৎ অধিনায়কের ২৪ লাখ রুপি এবং দলের অন্য সদস্যদের ৬ লাখ রুপি ও ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা হবে। আর তৃতীয়বার স্লো-ওভার রেটের আওতায় পড়লে জরিমানার পরিমাণ হবে ৩০ লাখ রুপি।

এছাড়াও এক ম্যাচের নিষেধাজ্ঞা। কোহলি হলেন চলতি টুর্নামেন্ট চতুর্থ অধিনায়ক, যার স্লো-ওভার রেটের জন্য জরিমানা হল।

এবারের আইপিএলে কোড অব কনডাক্ট অনুসারে প্রতি ঘণ্টায় বোলিং সাইডকে ১৪.১ ওভার বোলিং করতেই হবে। অযথা সময় নষ্ট না-করে বিসিসিআই এবার ৯০ মিনিটে ২০ ওভার বোলিং করা বাধ্যতামূলক করে দিয়েছে; কিন্তু নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না-পারায় জরিমানা দিতে হচ্ছে কোহলিকে।

মিনিমান ওভার রেট অফেন্স স্বীকার করেছেন আরসিবি অধিনায়ক কোহলি। এক বিবৃতিতে আইপিএলের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরে বিরাট কোহলির দল আইপিএল কোড অব কন্ডাক্টের মিনিমাম ওভার রেট অফেন্স করেছে। যার ফলে অধিনায়ক মি. কোহলির ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের কাছে নাস্তানবুদ হয় প্রথম চার ম্যাচ জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৯১ রান তুলেছিল সিএসকে। বিস্ফোরক ইনিংস খেলেন রবিন্দ্র জাদেজা। মাত্র ২৮ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে হার্শাল প্যাটেলের কাছ থেকে ৩৭ রান নেন জাদেজা। যার মধ্যে ছিল পাঁচটি ছক্কা ও একটি বাউন্ডারি। এছাড়াও দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন ফ্যাফ ডু’প্লেসিও।

রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২২ রান তুলতে সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার্স। দেবদূত পাড্ডিকাল শুরুটা করেছিলেন ঝড়ো গতিতে। দলের রান যখন ৪৪, তখন ব্যক্তিগত ৮ রানে ফেরেন কোহলি। অধিনায়ক আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে আরসিবি’র ব্যাটিং লাইনআপ।

১৫ বলে ঝোড়ো ৩৪ রান করে আউট হন পাড্ডিকলের পর ডাগ-আউটে ফেরেন ওয়াশিংটন সুন্দর, গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি ভিলিয়ার্স। ব্যাট হাতে বিধ্বংসী থাকার পর বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন জাড্ডু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।বিস্তারিত পড়ুন

একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা

বিশ্বকাপ মানেই প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে উন্মাদনায় মেতে ওঠা। কিন্তু এমনবিস্তারিত পড়ুন

মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। তবেবিস্তারিত পড়ুন

  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে হারালো
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল
  • বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ