বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অধ্যক্ষ আনিসুর রহিম এঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির গভীর শোক

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম এঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম মঙ্গলবার (০৩ জানুয়ারি) পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ভ্রমণকালে স্ট্রোক জনিত কারণে দুপুর সোয়া ১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সহ-সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, অর্থ-সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, বরুণ ব্যাণার্জীসহ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সকল সদস্যবৃন্দ।

এদিকে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম এঁর অকাল মৃত্যুতে শহরের নিজ গ্রাম সুলতানপুরসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান