বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপ্রতিরোধ্য’ মুস্তাফিজ! কলকাতাকে হারালো দিল্লি

২০২২ আইপিএলের ৪১তম ম্যাচে বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪ উইকেটের জয় পেয়েছে দিল্লি। শুরুতে ব্যাট করতে নেমে মুস্তাফিজ ও কুলদিপ যাদবের বোলিং তোপের মুখে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে কলকাতা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় দিল্লি।

লক্ষ্য তাড়ায় নেমে দিল্লির শুরুটা অবশ্য ভালো হয়নি।

রানের খাতা খোলার আগেই দলটির ওপেনার পৃথ্বী শ ড্রেসিংরুমে ফেরেন। কলকাতার পেসার উমেশ যাদবের প্রথম বলেই কট অ্যান্ড বোল্ড হন শ। এরপর দলকে ১৭ রানে রেখে বিদায় নেন তিনে নামা অজি অলরাউন্ডার মিচেল মার্শও (১৩)। তবে দিল্লি ঘুরে দাঁড়ায় ডেভিড ওয়ার্নার ও ললিত যাদবের ব্যাটে।

দু’জনের জুটিতে আসে ৬৫ রান।
ফিফটির দিকে ছুটতে থাকা অজি ওপেনার ওয়ার্নার ২৬ বলে ৪২ রান করে উমেশের দ্বিতীয় শিকারে পরিণত হন। ২ রান যোগ হতেই ক্যারিবীয় স্পিনার সুনিল নারাইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ললিত (২২)। ধাক্কাটা আরও জোরালো হয় দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ (২) দ্রুত বিদায় নিলে।

তাকেও বিদায় করেন উমেশ। তবে প্রথমে অক্ষর প্যাটেল (২৪) ও পরে শার্দূল ঠাকুরকে (৮*) নিয়ে বাকি পথ পাড়ি দেন রোভম্যান পাওয়েল। ক্যারিবীয় এই হার্ডহিটার মাত্র ১৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে মুস্তাফিজের আগুনে পুড়েছে কলকাতা। ৪ ওভারে শিকার ৩ উইকেট।

৪.৫০ ইকনোমি রেটে রান দিয়েছেন মাত্র ১৮। বাউন্ডারির মধ্যে দুটি চার হজম করেছেন। ডট দিয়েছেন ১৪টি। ফিজের এই আগুনে বোলিংয়ের দিনে জ্বলে ওঠেন কুলদীপ যাদবও। এই রিস্ট স্পিনার ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর