বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোভিডপূর্ব অবস্থায় ফেরাব ২ দেশের কানেকটিভিটি : জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ‘কোভিড-১৯ চ্যালেঞ্জ সত্ত্বেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে গতি পেয়েছে। আমরা দুই দেশের কানেকটিভিটি প্রি-কোভিড অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবো পুনরায়। ’ আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. এস জয়শঙ্কর বলেন, ‘কোভিড-১৯ চ্যালেঞ্জ সত্ত্বেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে অনেক গতি পেয়েছে। গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। ’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত বছরও আমি ঢাকা সফর করেছি। এবারও ঢাকা সফর আমার জন্য আনন্দের।

এবার সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় ছাড়াও আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে। ’
ড. এস জয়শঙ্কর বলেন, ‘দুই দেশের কানেকটিভিটি আমরা প্রি-কোভিড অবস্থায় পুনরায় ফিরিয়ে নিয়ে যাবো।

ঈদের পর বাস ও রেল যোগাযোগ শুরু হবে। ’ ড. এস জয়শঙ্কর বলেন, ‘গত দুই বছর যেসব প্রকল্প ধীরগতিতে ছিল, সেসব প্রকল্প দ্রুত চালু করার বিষয়ে ড. মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে তাকে সপ্তম জেসিসি বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। ’

তিনি বলেন, ‘আমরা বিবিআইএনের আওতায় উপ-আঞ্চলিক কানেকটিভিটি জোরদার করতে চাই। এলক্ষ্যে আমরা হাইড্রো পাওয়ার প্রকল্প উন্নয়নে কাজ করতে চাই।

’ এক প্রশ্নের ড. এস জয়শঙ্কর বলেন, ‘কম্প্রহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-সেপা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে। ’

বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে কুর্মিটোলার বঙ্গবন্ধু এয়ার বেইজে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

ঢাকা সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীক বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় এসেছেন ড. এস জয়শঙ্কর।

বৈঠকের পর ড. মোমেন জানান, বাংলাদেশ ও ভারত একযোগে যেভাবে আমরা কাজ করেছি, সেটা অনন্য। আমরা দুই দেশ বড় বড় সমস্যা সমাধান করেছি। ছোটখাটো সমস্যাও আমরা সমাধানের অঙ্গীকার করেছি।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশ্য রওয়ানা দেবেন তিনি। এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। সেসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। আনুষ্ঠানিকভাবে সফরের আমন্ত্রণ জানাতেই ঢাকায় এসেছেন ড. এস জয়শঙ্কর।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর