মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত একটি বিষয়।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে এসব তথ্য তুলে ধরেন উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

উপদেষ্টা বলেন, বর্তমানে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রক্রিয়া চলমান আছে। বিচারিক প্রক্রিয়ায় যদি দেখা যায় যে দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে না, তবেই কেবল তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে। তিনি সব পক্ষকে রাষ্ট্রের প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

এনসিপির সমাবেশে ককটেল হামলার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা এই ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আনা অভিযোগকে তিনি ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করেন।

একই সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের নতুন রোডম্যাপ নিয়েও বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। নির্বাচন কমিশন সূত্রে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইতোমধ্যে একটি প্রাথমিক পথরেখা তৈরি করা হয়েছে।

আগস্টের দ্বিতীয় অর্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে তা সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এছাড়া উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনের জন্যও পৃথক রোডম্যাপ তৈরি করা হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ নির্বাচনের এই পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হতে পারে। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেনবিস্তারিত পড়ুন

স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্তবিস্তারিত পড়ুন

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতারবিস্তারিত পড়ুন

  • দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক
  • প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
  • সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের : হাসনাত আবদুল্লাহ
  • ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
  • জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন
  • বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার কারণ জানালেন ইশরাক
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে: জামায়াত আমির