বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-আকসায় ফের ইসরাইলি হামলা, ৪২ মুসল্লি আহত

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ফের অভিযান চালিয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। শুক্রবারের (২৯ এপ্রিল) এ অভিযানে অন্তত ৪২ মুসল্লি আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা একে ‘টেম্পল মাউন্ট’ বলে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই মসজিদটিতে অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। অভিযানকালে প্রায়ই ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদ থেকে বের করে দিতে দেখা গেছে।

শুক্রবার (২৯ এপ্রিল) পবিত্র মাহে রমযানের শেষ জুমা বা জুমাতুল বিদা। দিনটি আল কুদস দিবস হিসেবেও পরিচিত। বায়তুল মুকাদ্দাস বা আল আকসাকে মুক্ত করাই এ দিবস পালনের মূল উদ্দেশ্য। দিবসটি পালনে রাত থেকেই লাখ লাখ মুসল্লি মসজিদে জড়ো হতে শুরু করেন।

এদিন আনুমানিক আড়াই লাখ মুসল্লি উপস্থিত হন। গত সপ্তাহে সেখানে জুমা আদায় করেছিলেন দেড় লাখ মানুষ। এ বিপুল জনসমাগমকেও শ্রদ্ধা দেখায়নি ইসরাইলি সেনারা। রমজানের দ্বিতীয় ও তৃতীয় জুমায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা চালায়।

আগের দিনগুলোর মতো এদিনও মসজিদে অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। তারা মুসল্লিদের ওপর মুহূর্মুহু টিয়ার গ্যাস ও রাবার বুলেটে ছোড়ে। দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের তথ্য মতে, অভিযানে অন্তত ৪২ মুসল্লি আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, আহতদের বেশির ভাগেরই শরীরের উপরের অংশে আঘাত লেগেছে।

ইসরায়েলি পুলিশের দাবি, ‘দাঙ্গাকারীরা’ পাথর ও আতশবাজি ছোড়ার পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল–আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ‘দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা’ প্রয়োগ করে। তবে প্রত্যক্ষদর্শী ও মুসল্লিরা বলছেন, পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে।

সম্প্রতি আল–আকসায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। গত দুই সপ্তাহে পবিত্র আল–আকসা প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবারের অভিযানের পর পুরো জেরুজালেম শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আশঙ্কা করা হচ্ছে, গত বছর আল–আকসার অস্থিরতাকে কেন্দ্র করে ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে ১১ দিনব্যাপী যে যুদ্ধ হয়েছিল, একই রকমের একটি যুদ্ধ বেধে যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা