বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ঋণ খেলাপীর মনোনয়ন বৈধ ঘোষণা, ক্ষেপেছেন কৃষি ব্যাংক ব্যবস্থাপক

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ঋণ খেলাপি দুই মেম্বর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করার অভিযোগ উঠেছে রিটানিং কর্মকর্তার বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইউনিয়ন রিটার্নিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম তাদের মনোনয়ন বৈধ ঘোষনা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার নিকট লিখিতভাবে ঋণ খেলাপীর বিষয়টি জানিয়েছেন কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক।

ঋণ খেলাপী দুই ইউপি সদস্য প্রার্থী হলেন, শোভনালী ইউনিয়নের বসুখালী গ্রামের মৃত. অমেদ আলী গাজীর ছেলে ফারুক হোসেন ও আজিবার রহমান। তারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী।

আশাশুনি উপজেলা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান জানান, অমেদ আলী ব্যাংক থেকে ৬ লাখ ১৪ হাজার ঋণ নিয়েছিলেন। তিনি মারা গেছেন। ওয়ারেশ সুত্রে ওই ঋণ পরিশোধ করবেন উনার ছেলেরা। তবে সেটি পরিশোধ করেননি। ঋণ খেলাপী থাকলে নির্বাচনে কেউ অংশ নিতে পারেন না। বিষয়টি আশাশুনি উপজেলা রির্টানিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু তারপরও দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন রিটানিং কর্মকর্তা। কিভাবে করলেন সেটি আমার জানা নেই।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পুনঃরায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঋণের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। কে ভোটে দাঁড়াল সেটি আমাদের বিষয় নয় আমাদের ঋণ পরিশোধ করতে হবে।

অভিযোগের বিষয়ে ফারুক হোসেন জানান, আমাদের কৃষি ব্যাংকে কোন ঋণ নেই। বাবার ঋণ নেওয়া ছিল। মা বেঁচে রয়েছেন, ঋণ মা পরিশোধ করবেন। বাবার জমি জায়গা সব মা দেখাশুনা করে। আমরা কেন পরিশোধ করবো।

শোভনালী ইউনিয়ন রিটার্নিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, যাচাই বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষনার পর কৃষি ব্যাংকের ঋণ খেলাপীর তথ্যটি আমার দৃষ্টিতে আসে। যেহেতু আমি বৈধ ঘোষনা দিয়ে ফেলেছি সেহেতু তখন আমার কিছু করণীয় ছিল না। সেকারণে জেলা নির্বাচন অফিসে ঘটনাটি লিখিতভাবে জানানোর জন্য কৃষি ব্যাংক কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি। জেলা নির্বাচন কর্মকর্তা আপীল অথরিটি তারা ব্যবস্থা নেবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, আগামী ১৮ ডিসেম্বর আপীল নিষ্পত্তির দিন রয়েছে। সেই দিনে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে ওয়ারেশ সুত্রে কেউ ঋণ খেলাপী থাকলে তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনকে ঘিরে চলছে সব ধরণের প্রস্তুতি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস