রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে চাঁদা দাবির অভিযোগে কথিত ৪ সাংবাদিক আটক, মোটরসাইকেল জব্দ

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেহুলা গ্রামের এক নিকাহ রেজিষ্টারের কাছে ১০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগে ৪জন কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে তাদেরকে আশাশুনি উপজেলার বেউলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে মোঃ আব্দুল মান্নান, একই গ্রামের আফসার উদ্দীন সরদারের ছেলে মোঃ হাফিজুর রহমান, একই উপজেলার কুকরালী গ্রামের মোকিম হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন আব্বাস ও আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে মোঃ রবিউল ইসলাম বর্তমানে সাতক্ষীরায় বসবাস করেন।

আশাশুনি উপজেলার বেউলা গ্রামের ওসমান গণি সরদারের ছেলে মোঃ আসাদুজ্জামান সরদার এ প্রতিবেদককে জানান, বৃহষ্পতিবার বিকালে আব্দুল মান্নান, মোশারফ হোসেন আব্বাস, হাফিজুর রহমান ও রবিউল নামের চার ব্যক্তি দু’টি মোটর সাইকেলে তার বাড়িতে যায়। এ সময় তারা নিজেদেরকে এক একটি নাম নাজানা সংবাদপত্র ও অন লাইনের স্টাফ রিপোর্টার পরিচয়ে বাল্য বিবাহ দেওয়া অভিযোগে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা চান।

টাকা না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া ও পত্রিকায় নিউজ করার হুমকি দেন। একপর্যায়ে তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে তিনি জেলা রেজিষ্টারকে ফোন করেন। তিনি বিষয়টি থানাকে অবহিত করার কথা বলেন। তবে সাংবাদিকদের সঙ্গে বাক বিতন্ডাকালে স্থানীয়রা ছুঁটে এলে অবস্থা বেগতিক বুঝে ওই ৪জন কথিত সাংবাদিক মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগন মোটর সাইকেলের চাবি তুলে নেয়। তখন তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।

আশাশুনি থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির সুকৌশলে মোবাইল করে তাদের ফেলে আসা মোটরসাইকেল নিয়ে যেতে বলেন। তখন থেকেই এসআই গাজী নূর নবীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশের মোবাইল পেয়ে তারা রাতে বেউলা গ্রামের নিকাহ রেজিষ্টারের বাড়িতে যায়। এসময় পুলিশ এসে চাঁদা দাবির অভিযোগের সত্যতা পেয়ে ওই চার চাঁদাবাজকে গ্রেপ্তার করে। তার আগেই তাদের ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দ করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, কথিত সাংবাদিক পরিচয়দানকারী এই আসামিরা সাতক্ষীরা জেলাব্যাপী একটি চাঁদাবাজির নেটওয়ার্ক তৈরি করেছিল। এ ঘটনায় বেউলা গ্রামের নিকাহ রেজিষ্টার মোঃ আসাদুজ্জামান বাদি হয়ে গ্রেপ্তারকৃত ৪জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে থানায় একটি ৫(৯)২০২০ নং মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিচারার্থে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়