শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে পর সম্পদ লোভী জামায়াত ক্যাডার মামুন হত্যা মামলার আসামী কর্তৃক ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনির শ্রীউলা গ্রামের মৃত. ফজলুর রহমানের পুত্র মোক্তার মাসুমদ আবেদীন।

লিখিত অভিযোগ পাঠ করে তিনি বলেন, আমাদের অন্যান্য ভাইদের সম্পত্তি দখল করে আত্মসাতকারী, জাল জালিয়াতি চক্রের হোতা আমার সেঝ ভাই রফিকুল হাসান ওরফে জাল হাসান। তিনি জামায়াতের রোকন। এমনকি ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলার অন্যতম আসামী। গত দুই বছর পূর্বে সে দুটি গরু বিক্রয়ের জন্য আমার কাছ থেকে টাকা গ্রহণ করে। কিন্তু গরু না দিয়ে তালবাহানা করতে থাকে। পরবর্তীতে টাকা ও দেয় না গরুও না দিয়ে প্রতারণা করতে থাকে। এ বিষয়ে বার বার গরু বা টাকা ফেরত চাওয়ায় গত ২৩/১০/২০২০ তারিখে রফিকুল আমাকে বলে তোর গরু তুই ফেরত নিয়ে যা। সে মোতাবেক গরু ফেরত নিয়ে আসার পথে রফিকুল মেম্বরসহ অন্যান্যকে জানান তার গরু আমি চুরি করে নিয়ে যাচ্ছি। ফলে আমি তাকে গরু ফেরত দেই। অথচ পরে গরু চুরির অভিযোগে সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করে আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশিত করে। আমার কাছ থেকে টাকা নিয়ে গরু না দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদ দিয়ে পত্রিকায় কাল্পনিক সংবাদ পরিবেশন করে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।

তিনি বলেন রফিকুল হাসান আমার ভাই হলেও সে একজন চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের হোতা। অস্ত্র ব্যবসায়ী। জাল টাকার কারবারের সাথে জড়িত। তার বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন রয়েছে। পাশাপাশি জামায়াত ইসলামির রাজনীতির সাথে জড়িত থাকায় ২০১৩ সালসহ বিভিন্ন সময়ে নাশকতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

তিনি আরো বলেন, জালিয়াতির মাধ্যমে আমার মায়ের নামীয় ৫০ বিঘা সম্পত্তি লিখে নেয় ওই ভাই নামের কলঙ্ক রফিকুল হাসান ওরফে জাল হাসান। এসব অপকর্মের সহযোগিতা করার জন্য একটি সন্ত্রাসী বাহিনীও রয়েছে। ওই বাহিনীর সহযোগিতায় এলাকায় খাস জমি দখলও করেছে।

তিনি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত জামায়াত ক্যাডার ভূমিদস্যু জাল হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার সাতক্ষীরা জেলায় ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ /২০২৬-২৭ মৌসুমে কৃষিবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ
  • সাতক্ষীরায় জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ
  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মিটিং ও বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি সিএম নাজমুল
  • সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী
  • জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব : ‘একটি শিশু, একটি গাছ’