বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির মহিষকুড়ে জমিজমা নিয়ে বিরোধে ৬টি দোকান ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আশাশুনি ব্যুরো : আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মৌজায় ২ একর ৩২ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে ৬টি দোকান ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপরে ইমদাদুল মোল্যা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্র ও মহিষকুড় গ্রামের ইসহাক আলীর পুত্র সোহাগ হাসান ও মৃত আনছার সানার পুত্র ইলিয়াস হোসেন সানা জানান একই গ্রামের আব্দুল মালেক মোল্যার পুত্র আনিছুর রহমান, আবারুল ইসলাম, মহিদুর রহমানের পুত্র মফিজুল মোড়ল গংদের সঙ্গে আমাদের মহিষকুড় মৌজায় ২.৩২ একর জমি নিয়ে পূর্ব শত্রæতা রয়েছে। শত্রæতার জের ধরে গত ৫ আগষ্ট আনুমানিক রাত ১১টার দিকে মহিষকুড় বাজারের চা ব্যবসায়ী আবু বক্কার সিদ্দিকের পুত্র ইমদাদুল হক, লোড কম্পিউটার ব্যবসায়ী ইসহাক আলীর পুত্র সোহাগ হাসান, হার্ডওয়ার ব্যবসায়ী মৃত আব্দুল জলিলের পুত্র খালেক মোল্যা, ঔষধ ব্যবসায়ী আব্দুল মজিদ মোল্যার পুত্র মনিরুল ইসলাম, সেলুন ব্যবসায়ী আবু সাইদ মোল্যার পুত্র সাকিল মোল্যা ও মৃত সাত্তার মোল্যার পুত্র রবিউল ইসলামের দোকান ভাংচুর করা হয়। এসময় উক্ত ব্যবসায়ীদের টিভি, ফ্রিজ ও ঔষধের দোকানের মালামাল ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানান। এদিকে উক্ত ঘটনা ধামা চাপা দিতে মিথ্যা নাটক সাজানো হচ্ছে। এব্যাপারে ব্যবসায়ীরা ন্যায় বিচার পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ