বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগ সবচেয়ে বেশি জুলুম করেছে আলেম-ওলামাদের ওপর: ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে সবচেয়ে বেশি জুলুম, নির্যাতন ও হত্যা করেছে এ দেশের আলেম-ওলামাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ ইসলাম ধর্ম বিশ্বাস করে না, ইসলাম মানে না। সেজন্যই তারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন সহ্য করতে পারে না। এমনকি দ্বিনের দাওয়াত কুরআনের তাফসীর মাহফিলও তারা গত ১৫ বছর করতে দেয়নি, সবখানেই আওয়ামী লোকদের দিয়ে বাঁধা দিয়েছে। কুরআনের মাহফিল করতে তাদের অনুমতি নিতে হয়েছে। নয়তো বহু মাহফিলের মঞ্চ থেকে আলেমদের পুলিশ দিয়ে আটক করে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে।

সোমবার (৭ অক্টোবর) রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সা) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউফল রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাত মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেম মাওলানা তারেক মনোয়ার।

ড. মাসুদ আরও বলেন, মহানবী (সা) এর সীরাত সমাজে প্রতিষ্ঠিত না হলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। ওলামা-মাশায়েখগণ নবীর সীরাত সমাজে প্রতিষ্ঠা করতে চাওয়ায় আওয়ামী লীগ আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে। আলেমদের রক্তের ঋণ পরিশোধ হবে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে। সে লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। বাংলার জমিনে দ্বীন কায়েম হবেই, হবে।

সীরাতুন্নবী (সা.) মাহফিল শেষে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তারেক মনোয়ার।

এর আগে বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশিষ্ট আলেম মাওলানা তারেক মনোয়ার।
তিনি উপস্থিত ওলামা-মাশায়েকদের উদ্দেশ্যে বলেন, বাংলার জমিনে দ্বীন কায়েম করতে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করতে হবে। তবেই ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুন্দর সমাজ গঠন করা যাবে। অনুষ্ঠিত ওলামা সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখগণ অংশগ্রহণ করেন।

সেখানে ড. শফিকুল ইসলাম মাসুদ সভাপতির বক্তব্যে বলেন, ইসলামের দুশমনেরা ইসলাম প্রতিষ্ঠা না হতে এক হয়ে যায় কিন্তু ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারা কেন এক হতে পারে না প্রশ্ন রেখে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকল ভেদাভেদ ভুলে ইসলাম প্রতিষ্ঠায় এক হতে হবে। যেকোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে তিনি সকল ইসলামী দলকে আহ্বান জানান।

ড. মাসুদ আরও বলেন, আওয়ামী লীগ কেন এত আলেমকে হত্যা করেছে, কেন আলেমদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, কেন শাপলা চত্বরে হেফাজতের আলেমদের গুলি করে রক্তাক্ত করা হয়েছে? – তার একটাই কারণ, সেটি হচ্ছে, ইসলামকে বাংলাদেশে দুর্বল করার অপকৌশল। কিন্তু বাংলাদেশ থেকে ইসলাম মুছে যায়নি, আওয়ামী লীগই আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তারা ৫৩ বছর ভারতের দালালি করেছে, ভারতের অ্যাজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ কাজ করেছে কিন্তু সফল না হয়ে শেষে পালিয়ে গিয়ে সেই ভারতেই আশ্রয় নিয়েছে। যারা বাংলাদেশের দুশমনদের আশ্রয় দেয় তারাও বাংলাদেশের জনগণের দুশমন। আগামীতে জনগণ রাষ্ট্র ক্ষমতা ঐক্যবদ্ধ ইসলামী দলের হাতে দিবে ইনশাআল্লাহ, যেই দল দুর্নীতি করেনি, জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেনি। যারা জনগণের দায়িত্বকে আমানত হিসেবে দেখেছে তারাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে জানিয়ে ড. মাসুদ হৃদয়ে দেশপ্রেম লালন ও ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা তলে সকলকে আসার আহ্বান জানান।

ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা আবুল বাসার হেলালী সহ বিশিষ্ট আলেমগণ।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী