শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউএনওদের নিরাপত্তায় বাসভবনে নিয়োগ হচ্ছে আনসার

মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় বাসভবনে আনসার সদস্য নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমকে দেখে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমেদও।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুরে একটি ক্লিনিকে আইসিইউতে নেয়া হয়। সেখানে থেকে দুপুরে হেলিকপ্টারে অচেতন ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

এই প্রেক্ষাপটেই ইউএনওদের নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নিলো সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসি সম্মেলনে একটা দাবি ছিল যে, ইউএনওদের জন্য নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও জোরদার করতে পারি। সেটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনেও আছে। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও জননিরাপত্তা সচিবের সাথে আলোচনা হয়েছে। অর্থ সচিবের সাথে আলোচনা হয়েছে।’

‘আগামী সপ্তাহের মধ্যে আমাদের ইউএনওদের বাড়িতে পাহারা দেয়ার মতো আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে যাচ্ছি’- বলেন ফরহাদ হোসেন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘মাঠ প্রশাসনে কাজ করা ইউএনওদের নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে আছে। ইউএনওরা যেহেতু উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে অনেক কাজ করতে হয়, যেগুলো অনেক সময় অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। ইউএনও সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। অনেক লোক তাদের প্রতি বৈরী হতে পারেন।’

তিনি বলেন, ‘তাদের নিরাপত্তার ব্যাপারে প্রধানমন্ত্রী ইতোপূর্বে নির্দেশনা দিয়েছিলেন। সেটা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়ে জানানো হয়েছে, তাদের বাসার ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য। এটা এখন বাস্তবায়ন হওয়ার পথে।’

‘আজকে আমরা আবার স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিবের সঙ্গে কথা বলেছি। তাদের অনুরোধ করেছি, সেই চিঠির আলোকে যাতে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে তারা ইউএনওদের নিরাপত্তার বিষয়ে কাজ শুরু করবেন।’

নিরাপত্তার বিষয়টি কীভাবে নিশ্চিত করা হবে- জানতে চাইলে হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘বাসায় হয়তো নিরাপত্তাটা নিশ্চিত করা হবে। আবার সে যদি কোথাও বেরও হয় তাহলে নিরাপত্তার জন্য সাথে থাকতে পারে। সচিব, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের যেভাবে গানম্যান দেয়া হয়, সেভাবে দেয়া হবে না। বাসার নিরাপত্তার জন্য আনসার ব্যাটালিয়নের সদস্য নিয়োগ করা হবে।’

ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, ‘তার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ রাত ৯টার দিকে নিউরো সায়েন্স হাসপাতালে তার অপারেশন হবে। সন্ধ্যার দিকে আমরা তাকে দেখে এসেছি। তার অবস্থা আগের থেকে ভালো, স্ট্যাবল রয়েছে।’
সূত্র: জাগো নিউজ

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী