শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ইউএনও ওয়াহিদা কথা বলছেন, অবস্থা স্থিতিশীল হলে অস্ত্রোপচার’

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম কথা বলতে পারছেন। তার অবস্থা স্থিতিশীল হলে রাত ৯টার দিকে মাথায় অস্ত্রোপচার হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ওই ইউএনওর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনওর সঙ্গে কথা বলার বিষয়টি জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইউএনও ওয়াহিদা খানম আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সেন্স আছে এবং স্পষ্ট কথা বলতে পারছেন। তাকে যখন হাসপাতালে আনা হয় তখনকার চেয়ে এখন অনেক স্টেবল। তার প্রেশারটা আপ-ডাউন করছে।

যদিও সাক্ষাৎকারের সময় তার প্রেশার ৮০ বাই ১২০ এর মধ্যে ছিল। অক্সিজেন ৯৭ থেকে ৯৯ ভাগ রয়েছে।

‘তার মাথার বাঁ দিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডান পাশের কিছু অংশ প্যারালাইজড অবস্থায় আছে। প্রেশারসহ সব প্যারামিটার ভালো হলে আশা করা যায় আজ রাত ৯টায় তার অপারেশন হবে।’

‘ইউএনওর মাথার কিছু অংশ মস্তিষ্কের উপরে প্রেশার তৈরি করেছে। সেটা অপারেশনের মাধ্যমে অপসারণ করা গেলে অবস্থার উন্নতি হবে বলে এখানকার আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন।’

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী