বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রতি বছর ঈদ এলেই রেলের অগ্রিম টিকিট পেতে স্টেশনগুলোতে মানুষের দীর্ঘ লাইন- ঈদে এটি রেল স্টেশনের স্বাভাবিক চিত্র। তবে কয়েক দশক ধরে চলা এমন দৃশ্য বদলে যাচ্ছে এবার। কারণ স্টেশনে নয়, ট্রেনের টিকিট অনলাইনেই মিলবে শতভাগ।

এবার শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে অনলাইনেই বিক্রি হচ্ছে ঈদের আগাম টিকিট।

ঈদ উপলক্ষে দেশজুড়ে ছাড়া বিশেষ ট্রেনের টিকিটও পাওয়া যাচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের এসব উদ্যোগের ফলে সড়ক পথে যেমন চাপ কমবে, তেমনি সময়মতো গন্তব্যে পৌঁছানোও সম্ভব হবে। সেই সঙ্গে যাত্রীদের ভোগান্তি অনেক কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অনলাইনেই মিলবে শতভাগ টিকিট
এবারের ঈদে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য মোট ২৫ হাজার ৭৭৮টি আসনের টিকিট ছাড়া হবে।

এর সবগুলোই অনলাইনে বিক্রি হবে।
ঈদযাত্রায় আগামী ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট মিলছে আজ। পর্যায়ক্রমে ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১১ এপ্রিল তারিখে।

এবারের ঈদে ট্রেনের টিকিট পেতে যাত্রীদের ভোগান্তি দূর করতেই শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে জানিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, টিকিট বিক্রি শুরু হলে আপনারা দেখেছেন দুই-তিন দিন, রাতের পর রাত স্টেশনে অপেক্ষা করেন সাধারণ যাত্রীরা।

অনেকে সারারাত সারাদিন অপেক্ষা করে কাউন্টারে এসে দেখেছেন টিকিট নাই। এই ভোগান্তি আমরা আর দেখতে চাই না।
মন্ত্রী জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদে বিশেষ ট্রেন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। ট্রেনগুলো হলো-

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫, পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।

আর উত্তরবঙ্গের পোশাক শ্রমিকদের জন্যে গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ে যাবে বিশেষ আরেকটি ট্রেন।

অন্যদিকে শুধু শোলাকিয়ায় ঈদের জামায়াতের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ চলবে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান