রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা

শেখ আমিনুর হোসেন : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ‘২৬) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, এলজিইডি সহকারি প্রকৌশলী তন্ময় আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মতিয়ার রহমান, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাবু, ট্রাফিক ইনসপেক্টর মশিউর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংবাদিক রঘুনাথ খাঁ, মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ পাড়, ট্রাক মালিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহ শাহীন, কেন্দ্রীয় বাসটার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, সিভিল সার্জ অফিসের স্বাস্থ্য অফিসার মাহাবুবর রহমান, অটো রিক্সা ও অটো মালিক সমিতির সভাপতি জাহিত হোসেন খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সকাল ৮টার আগে শহরের মধ্যে ট্রাক ও পরিবহন ঢোকার নিয়ম না থাকলেও তা মানা হচ্ছে না। একদিকে সরু রাস্তা অপরদিকে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে ফুটপাত নতুন করে দখল, জেলখানার মোড় থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে, আমতলা থেকে টাউন বাজারের মধ্যবর্তী স্থানের কয়েকটি জায়গায় ও সঙ্গীতা মোড়ে, জেলা ও দায়রা জজের বাসভবনের নিকটবর্তী স্থানে যত্রতত্র বালি ফেলায় দুর্ঘটনা বাড়ছে। এ ছাড়া অতিরিক্ত ইজিবাইক ও মহেন্দ্র শহরের মধ্যে যাতায়াত করা, নিয়ম করা হলেও স্টাণ্ড থেকে বাস ছাড়ার পর যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা যানজটের অন্যতম কারণ। যানজট ও দুর্ঘটনা কমাতে পশুবাহি পিকআপ ও ট্রাকে ব্যানার লাগানোর পাশাপাশি তাতে যাত্রী না তোলা, ফিটনেস ও রুট পারমিটবিহিীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। একইসাথে মোবাইল কোর্ট ও ভিজিলেন্স টিম গঠণের বিষয়টি তুলে ধরা হয়।

সর্বোপরি ঈদ উল আযহার আনন্দ উপভোগ করতে দুর্ঘটনা ও যানজট কমাতে জেলা প্রশাসন, বাস ও ট্রাক মালিক সমিতি, শ্রমিক সংগঠনসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব