শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ

কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে সাতক্ষীরার উপকূলীয় বঞ্চিত আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইডিপিডিসি) এর উদ্যোগে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে অভিযোজন ও প্রশমন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) শহরের সাতক্ষীরা মিশনের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ফাদার ডমিনিক সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিএ, আইডিপিডিসি প্রকল্পের সিডিএর মিলন সেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও ফাদার আশিষ রোজারিও।

এসময় মৃত্তিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

অনুষ্ঠান শেষে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত