বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নত দেশের লক্ষ্যে পুরুষের সঙ্গে নারীদেরকেও এগিয়ে যেতে হবে : এমপি রবি

সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার নারী ইউপি সদস্য এবং নারী নেত্রীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে এবং সার্বিক ব্যবস্থাপনায় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সাতক্ষীরার উন্নয়নের রুপকার গণমানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বীরমুক্তিযোদ্ধা এমপি রবি তার বক্তব্যে বলেন, “সরকার গঠনের শুরু থেকেই নারীর সার্বিক উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতির পিতার নির্দেশনা ছিল। দেশে রাজনীতি ও প্রশাসনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে বঙ্গবন্ধু সরকারই প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন।

আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রই নারীদের চলাচল ও বসবাসের জন্য নির্বিঘœ করতে হবে। ২০৪১ সালে উন্নত দেশের যে লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে চলেছে, তা পূরণ করতে হলে পুরুষের সঙ্গে নারীদেরকেও এগিয়ে যেতে হবে। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। যে দেশগুলো বিশ্বে উন্নত দেশের কাতারে দাঁড়াতে পেরেছে, সেসব দেশই নারীর ক্ষমতায়নের পথ সুগম করেছে। ফলে নারীরা স্বাধীনভাবে এসব ক্ষেত্রে অংশ নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। দেশ যতই এগিয়ে চলেছে, পুরুষের সঙ্গে সঙ্গে উন্নয়নের কর্মযজ্ঞে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। দেশের বড় বড় গুরুত্বপূর্ণ সেক্টরে নারীরা নেতৃত্ব দিচ্ছে। নারীর ক্ষমতায়ন ও নারীদের এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশ ও জাতির উন্নয়নে নারীদের সুসংগঠিত হতে হবে। দেশের সকল উন্নয়নে নারীর সম্পৃক্ততা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর অংশগ্রহণ নিশ্চিত হলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আরো এগিয়ে যাবে। উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রয়োজন নারীর ক্ষমতায়ন এবং নারীর ক্ষমতায়ন হলো দেশের উন্নয়ন কাজে নারীর অংশগ্রহণের সুযোগ।” অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল নারী নেত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, বল্লী ইউনিয়নের ইউপি সদস্য কোহিনুর বেগম, ব্রহ্মরাজপু ইউপি সদস্য ভৈরবী দাস প্রমুখ।

এসময় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়নের নারী ইউপি সদস্য এবং নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন