শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনইউবিটি খুলনাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মডেল টেস্ট

এনইউবিটি খুলনাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক (বিজ্ঞান বিভাগের) শিক্ষার্থীদের নিয়ে গুচ্ছ পদ্ধতিতে মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনার অডিটোরিয়ামে খুলনা জেলার বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে সকাল ১০টায় মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতি হিসাবে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. আনোয়ার এইচ জোয়াদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বর্তমানে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে দেশের সেবায় তোমাদেরকে কাজ করতে হবে।’

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি ডিপার্টমেন্টের লেকচারার তুসমিত মেহরুবা একা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ডাইরেক্টর মো. মাহমুদ হাসান, প্রিন্সিপাল অফিসার মো. রাশেদুল ইসলাম সবুজ, সিনিয়র অফিসার মো. সাইফুল ইসলাম, এডমিন অফিসার ইমরান জাহিদ ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির