বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এফবিসিসিআই’র জেনারেল বডির মেম্বার হলেন দয়াল কুমার বড়ুয়া

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর প্রাথমিকভাবে জেনারেল বডি (জিবি) মেম্বার হয়েছেন আদিপ গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া।

সম্প্রতি এফবিসিসিআই ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকায় জিবি মেম্বার (সাধারণ পরিষদের সদস্য) হিসেবে মনোনীত হন তিনি। বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন থেকে তিনি এফবিসিসিআইর জেনারেল বডি (জিবি) মেম্বার মনোনীত হন।

অদিপ গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট কলামিস্ট দয়াল কুমার বড়ুয়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিদ্যুতায়ন প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।

দয়াল কুমার বড়ুয়া ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই), জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই্), বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) এর সম্মানীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দয়াল কুমার বড়ুয়া জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের আশীর্বাদ নিয়ে ঢাকা-১৮ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটের মাঠে নেমেছেন।

দয়াল বড়ুয়া তার সুচিন্তিত লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার চেষ্টা করছেন। বিগত ১৫ বছরে বাংলাদেশ সরকারের গৃহিত উন্নয়নমূলক কার্যক্রমের সুফল জনগণ কিভাবে পাচ্ছে এবং আগামীর উন্নত বাংলাদেশের যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গঠনে আগামীর যাত্রা তার সুচিন্তিত লেখনীর মাধ্যমে ফুটে উঠেছে।

দয়াল কুমার বড়ুয়া আসন্ন এফবিসিসিআই‌য়ের পরিচালক নির্বাচনে অংশ নে‌বেন। এজন্য সবার সহ‌যোগীতা চে‌য়ে‌ছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী