রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা ফুটবল মাঠে এ লাঠিখেলার আয়োজন করা হয়।

বিষ্ণুপুর ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার আফছার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য লাইলী পারভীন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল মন্ডল, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাবু, মোস্তফা মাহফুজ প্রমুখ।

লাঠিখেলায় বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের সোলায়মান হোসেনের দল ও কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমানের দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভিন্ন বয়সের প্রচুর মানুষ আকর্ষণীয় লাঠিখেলা উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন