বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ইউক্রেন কুপোকাত রুশ সাইবার হামলায়

রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে প্রায় ২৪০টি সাইবার হামলা চালিয়েছে ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ছয়টি হ্যাকার গোষ্ঠী।

বুধবার (২৭ এপ্রিল) মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিবেদনের বরাতে এ খবর জানায় সংবাদমাধ্যম সিএনএন।

মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট টম বার্ট বলেন, রাশিয়ার সাইবার হামলা ইউক্রেনে তাদের সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কযুক্ত বলেই মনে হয়। এটি মস্কোর সামরিক অভিযান গতিশীল করারও একটি কৌশল।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিভিন্ন ব্যাংক এবং সরকারি মন্ত্রণালয়ে সাইবার হামলা চালায় রাশিয়া। সে সময় রাশিয়ার একজন কর্মকর্তা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানান, স্বাস্থ্য, নিরাপত্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ইউক্রেনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানো হয়েছে।

পরে ইউক্রেনের রাষ্ট্রীয় ব্যাংক ‘ওশাদব্যাংক’ সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সাইবার হামলার কারণে তাদের কিছু সিস্টেম ধীরগতির হয়ে গেছে। সাইবার হামলার শিকার ‘প্রিভাত’ নামে আরেক ব্যাংকের গ্রাহকরা একই সমস্যার কথা জানান। অবশ্য এ বিষয়ে তখন কোনো মন্তব্য করেনি প্রিভাত ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে বুধবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যের বৈদেশিক নীতিসংক্রান্ত আলাপকালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব লিজ ট্রাস বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে জয়ী হতে দেওয়া উচিত নয়। ইউক্রেন যুদ্ধে জয়লাভ করলে রাশিয়া অন্য দেশেও আক্রমণ করতে পারে। আবার রাশিয়া থেকে উৎসাহিত হয়ে চীনও তাইওয়ানকে বরবাদ করে দিতে পারে। অর্থাৎ ইউক্রেনে রুশ অভিযানের মতো তাইওয়ানে চীনা অভিযান শুরু হতে পারে।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর উচিত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করা। চীনের হাত থেকে তাইওয়ানকে বাঁচানোর ইঙ্গিত দিয়ে এ কথা বলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা