শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার রাশিয়ান মুদ্রা রুবল রেকর্ড গড়লো

বিগত ৫ বছরে ইউরোর বিপরীতে রুবলের মান বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবারের (১৬ মে) হিসাব মতে ডলারের বিপরীতে রুবলের মান ছিল ৬৪ ও ইউরোর বিপরীতে ৬২ দশমিক ৭১ রুবল।

চলতি বছর ফেব্রুয়ারির শেষার্ধে রুবলের মান আশঙ্কাজনক হারে পরে গেলেও বর্তমানে রুবলকে বলা হচ্ছে বিশ্বের ‘বেস্ট পারফরমিং’ মুদ্রা।

মার্চের প্রথম সপ্তাহে সর্বনিম্ন পর্যায়ে থাকলেও স্থানীয় মার্কেটে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে রুশ মুদ্রার মান ১১ শতাংশ বাড়ানো হয়েছে।

ব্লুমবার্গের উপাত্তের বরাতে বিজনেস ইনসাইডারের খবর বলছে, ৩১টি বড় মুদ্রার মধ্যে সবচেয়ে বেশি সফল রুবল। মানের দিক থেকে ব্রাজিলের মুদ্রা রিয়েলকেও পিছিয়ে দিয়েছে রুশ মুদ্রা। চলতি বছরে রিয়েলের মান বেড়েছে ৯ শতাংশ।

ইউক্রেনে সামরিক অভিযানের পর অর্থনীতিকে ধরে রাখতে পুঁজির ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ আরোপের পরেই রুবলের দামে ঊর্ধ্বগতি শুরু হয়। এর অর্থ হচ্ছে, রাশিয়ায় কিছু বিনিয়োগকারী এবার লাভ তুলে নিতে পারবেন।

মস্কোর ওপর ব্যাপক পশ্চিমা নিষেধাজ্ঞার পর দেশটির প্রাকৃতিক গ্যাস কিনতে হলে তার দাম রুবলে পরিশোধ করতে হবে বলে নির্দেশনা জারি করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রফতানিকারকদেরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিক্রি করতে বাধ্য করা হয়েছে।

আলফা ক্যাপিটালের বিশ্লেষক অ্যালেক্সান্ডার ডেজহিওয়েভ বলেন, চলতি সপ্তাহে রুবলের মান শুরু থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে। চারদিকে বিদেশি মুদ্রার সরবরাহ বাড়ায়, বেড়ে গেছে রুবলের দাম।

সোমবার (১৬ মে) রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল অবধি মুদ্রার উদ্বৃত্তির মান (সারপ্লাস ভ্যালু) তিনগুণ হয়েছে।

রোজব্যাংকের বিশ্লেষকরা বলছেন, চলতি বছরেই রুবলের মান মহামারি পূর্ব সময়ে ফিরে যাবে। তবে বছর শেষে রুবলের মান ডলারের বিপরীতে কিছুটা কমে যাবে বলেও পূর্বাভাস দেয় প্রতিষ্ঠানটি।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ