শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওয়ালটন ফ্রিজ কিনে দেশের সর্বোচ্চ পুরস্কার প্রাইভেটকার জিতে নিলেন শার্শার রতন

দেশীয় পণ্য ওয়ালটন ফ্রিজ কিনে ১৮ লাখ টাকা মূল্যের সর্বোচ্চ পুরস্কার প্রাইভেটকার জিতে নিলেন শার্শা উপজেলার নাভারণ রেল বাজার স্টেশন পল্লীর রতন লাল নামে সনাতন ধর্মাবলম্বীর এক সরকারী চাকুরীজীবি। গত ২৪ মে বুধবার নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুম থেকে পণ্য কিনে তিনি এই পুরস্কার জিতে নেন। দেশের ভিতর “সিজন-২” এর আওতায় এই সর্ব প্রথম সর্বোচ্চ মূল্যের প্রাইভেটকার উপহার পেলেন রতন লাল নামে এই ব্যক্তি।
এ ঘটনা ছড়িয়ে পড়লে গোটা শার্শা উপজেলাসহ যশোর জেলার অলিতে-গলিতে ওয়ালটন শোরুম এর পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।
শুধু তাই নয় সর্বোচ্চ এই প্রাইভেটকার পুরস্কারটি পুরস্কার দাতার হাতে তুলে দেন বাংলাদেশ ফ্লিম ইন্ডাসট্রিজের পর্দা কাপানো অবিনেতা ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার চিত্র নায়ক আমিন খান।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় নায়ক আমিন খান ওয়ালটন পরিবারের সদস্যদেরকে নিয়ে রতন লাল বাসফোরের বাড়িতে এসে পুরস্কারের গাড়িটি হস্তান্তর করেন এবং পুরস্কার দাতার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। পরে তাদেরকে নিয়ে গাড়িতে করে নাভারণ এলাকার বিভিন্ন জায়গায় ভ্রমন করেন তিনি।
পরে বিকাল ৪টার সময় নাভারণ সাতক্ষীরা মোড়স্থ ওয়ালটন শোরুম প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সেই কাঙ্খিত পুরস্কার প্রাইভেটকারের চাবি হস্তান্তর করেন নায়ক আমিন খানসহ ওয়ালটন পরিবারের সদস্যবৃন্দরা।
এসময় ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নায়ক আমিন খান বলেন, ওয়ালটন পণ্য দেশীয় পণ্য, সবাই দেশীয় পণ্য কিনবেন দেশের টাকা দেশেই থাকবে। দেশীয় পণ্য থাকতে আজকে যারা বিদেশি পণ্য কিনছেন তারা নিজেরাই জানেন না কিভাবে দেশের টাকা বিদেশে পাঠাচ্ছেন। দেশের অন্যান্য কোম্পানি পুরস্কার দেওয়ার কথা বলে কথা না রাখলেও ওয়ালটন পরিবার নিজেদের কথা রাখে বলেই দেশের সবচেয়ে জনপ্রিয় কোম্পানির নাম ওয়ালটন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ালটনের সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর, ওয়ালটন নাভারণ ব্রঞ্চের ম্যানেজার আমির হোসেন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা প্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ও ইউপি সদস্য আবুল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন