শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার টিকা দিয়ে সম্মানি এক টাকা পশ্চিমবঙ্গে

করোনা টিকে দিয়ে দিলে স্বাস্থ্যকর্মীদের মানুষ প্রতি এক টাকা করে সম্মানি দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এই সম্মানি দেখে ক্ষুব্ধ ওই রাজ্যের কয়েকশো টিকাদান কর্মী। তারা বলছেন, এই সম্মানি দেয়ার চাইতে না দিলেই ভাল হত। খবর আনন্দবাজারের।

১৬ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে টিকাদান। প্রাথমিকভাবে প্রতিটি সেন্টারে প্রতিদিন ১০০ জন করে টিকাদেয়া হচ্ছে। একটি টিকাকেন্দ্রে চারজন করে টিকাদাতা থাকেন। প্রতি দিনের জন্য একজন টিকাদানকারীকে ১০০ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার।

সঠিক জায়গায় ভ্যাকসিন দিতে গেলে ন্যূনতম চিকিৎসা জ্ঞান থাকা প্রয়োজন। পশ্চিমবঙ্গের অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সম্পাদক মানস গুমটা প্রশ্ন করেছেন, ‘সেই জ্ঞানের মূল্য এক টাকা? ভিক্ষুকও আজকাল এক টাকা নেয় না। এই টাকা দিয়ে টিকাদানকারীদের অপমান করা হচ্ছে। ঢাকঢোল পিটিয়ে টিকাদান শুরু করে এই অবস্থা!’

প্রতি টিকাদাতার জন্য ফেসশিল্ড, মাস্ক, স্যানিটাইজার বাবদ বরাদ্দ হয়েছে ২৫ টাকা। সে অর্থ নিয়েও চোখ কপালে টিকাদাতাদের। রাজ্যের ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও ওই টাকায় গ্লাভস মেলে না।

ডা. মানস গুমটা বলেন, ‘স্যানিটাইজারের প্রস্তুতকারক আইসোপ্রোফাইল অ্যালকোহলের দামই তো উঠবে না ওই টাকায়। স্বাস্থ্য বিভাগ মনে হয় স্যানিটাইজারের বোতলে পানি ভরে ব্যবহার করতে বলছে।’

অন্য একটি সূত্রের খবর, করোনা ভ্যাকসিন দিতে টিকাদাতাদের জন্য প্রতি ১০০ জনের জন্য প্রথমে ৪০০ টাকা করে বরাদ্দ হয়েছিল। কমতে কমতে তা এখন ১০০ টাকায়।

দেশটিতে প্রথম পর্যায়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর মতো প্রথম সারির কর্মীরা টিকা পাবেন। তার পরের ধাপে পুলিশ এবং তৃতীয় ধাপে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা এবং চতুর্থ ধাপে সাধারণ মানুষ টিকা পাবেন।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা