রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা: মাগফিরাত ও সুস্থতা কামনায় কলারোয়া থানা মসজিদে দোয়ানুষ্ঠান

কলারোয়া থানা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাগফিরাত এবং করোনা শনাক্ত ও উপসর্গে অসুস্থ পুলিশদের সুস্থতা কামনা করে ওই বিশেষ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সাথে দেশ ও সারা বিশ্বের করোনা আক্রান্তদের সুস্থতা ও মৃত্যু হওয়া ব্যক্তিদের মাগফিরাতও কামনা করা হয়।

শুক্রবার জুম্মা নামাজের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহান আল্লাহ্’র দরবারে করোনা ভাইরাস থেকে নাজাতের আকুতি জানান মুসল্লিরা।

দোয়ানুষ্ঠানে কলারোয়া থানা মসজিদের সভাপতি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ শেখ মুনীর-উল-গীয়াস, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা, মসজিদের সেক্রেটারি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, ব্যবসায়ী কাজী শামছুর রহমান, মনিরুল হক, মিলন গাজী, রুস্তম আলী, শামছুল হকসহ অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ও পেশ ইমাম প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

দোয়ানুষ্ঠানে গত ২৬ আগস্ট করোনায় মারা যাওয়া দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম আরিফুর রহমান আরিফ সহ করোনায় ও উপসর্গে মৃত্যু হওয়া ব্যক্তিদের জান্নাতি কামনা এবং আক্রান্ত হয়ে অসুস্থ্যদের দ্রুত সুস্থ্যতার জন্য আল্লাহ্’র কাছে ফরিয়াদ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত