শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সমাজের খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন। মঙ্গলবার সকালে কলারোয়া বাজারস্থ ফেডারেশনের অস্থায়ী কার্যালয় এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ফেডারেশনের প্রধান উপদেষ্টা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান।

সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা সহ উপজেলা দর্জি ট্রেড ইউনিয়নে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি মাওলানা কামরুজ্জামান বলেন- এদেশের সকল স্তরের শ্রমজীবী মানুষেরা আজ অবহেলিত এবং মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে আমরা মানবতার পাশে দাঁড়িয়ে জনগণের উন্নয়নের মধ্য দিয়েই এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। শ্রমিক কল্যাণ ফেডারেশন তারই ধারাবাহিকতায় সমাজ সংস্কার ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয় বৃদ্ধিকারী উপকরণ হিসেবে এ সেলাই মেশিন তাদের পরিবারের কিছুটা হলেও আর্থিক সচ্ছলতা ফিরে আসবে বলে আমরা আশা করি।

সেবা গ্রহীতার মধ্যে ছিলেন সালমা খাতুন, আব্দুল গনি, জাহিদুর রহমান, জিয়াউর রহমান, সুমাইয়া আক্তার, সীমা খাতুন, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ