সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবরোধ বিরোধী মিছিল-সমাবেশ আ.লীগের

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় অবরোধ বিরোধী মিছিল-সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।

বিএনপি-জামায়াতের ডাকা ৩৬ঘন্টার টানা অবরোধের প্রতিবাদে ও প্রতিহতের প্রত্যয়ে রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বের হওয়া মিছিলটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে গরুহাট মোড় এলাকার দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপি-জামায়াতের ঘোষিত অবরোধ শুধুমাত্র ঘোষনা বা ডাকার মধ্যেই সীমাবদ্ধ। অবৈধ অবরোধের নূন্যতম প্রতিফলন বাস্তবে নেই। অহেতুক সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করতেই মূলত তারা অবরোধ ডেকে ঘরের মধ্যে বসে থাকে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি তাদের দলীয় কর্মী-সমর্থকরাও অবরোধ পালন করে না বা মানে না।’

মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, শহীদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, আকিমুদ্দীন আকি, মেজবাহ উদ্দীন নিলু, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম, শহীদ আলী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সরোয়ার হোসেন, নয়ন হোসেন, আফজাল ফুয়াদ অভি, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, সাঈদ আলীসহ আ.লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল