শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: দেশব্যাপি বিএনপি’র ডাকা ২ দিনের অবরোধের শেষ দিনে কলারোয়ায় আ’লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা অবধি অবরোধের সমার্থনে বিএনপি’র কোন নেতা- কর্মীকে মাঠে দেখা যায়নি। পৌর সদরে আ’লীগ নেতা- কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

যশোর- সাতক্ষীরা মহা সড়ক সহ অভ্যন্তরীণ সড়কে যানবাহন ছিলো নিত্যদিনের ন্যায়। অফিস- আদালত, দোকান-পাঠে ও পথচারীদের চলাচলে ছিলো সরব উপস্থিতি। কোথাও-কোন অবরোধ সমার্থকদের উপস্থিতি টের পাওয়া যায়নি।

অবরোধ বিরোধী আ’লীগ নেতা- কর্মীরা বিভিন্ন পয়েন্টে বসে অবৈধ অবরোধের বিরোধীতা করেন। জেলা আ’লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে কর্মীরা সন্ধ্যায় অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল বের করে।

অসংখ্য নেতা- কর্মীদের উপস্থিতিতে মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মিছিলের গন্তব্যস্থল বিশ্বাস মার্কেট চত্বরে এক অবরোধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আ’লীগ নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, শেখ জাকির হেসেন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, যুবলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।

আ’লীগ নেতা পৌর কাউন্সিলর জি,এম শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আলফাজ হোসেন, যুবলীগ নেতা শেখ ইমরান হোসেন, শ্রমিকলীগ নেতা আব্দুর রহিম সহ আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা- কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত