বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান লাল্টুর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:  কলারোয়া উপজেলা পরিষদ  চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর আঞ্চলিক নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১০ মার্চ)বিকালে কলারোয়া পৌরসদরের রূপালী ব্যাংকের সম্মুখে থানার বিপরীতে এই  নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি’র সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান সম মোরশেদ, কলারোয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি আঃ রহিম, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, কাউন্সিলর রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন , সাবেক ইউপি চেয়ারম্যান ও কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূট্টো লাল গাইন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কেরলকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সোনাবাড়িয়া যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ অসংখ্য নেতাকর্মী।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, সুন্দর, স্বচ্ছ ও জবাবদিহিতার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি উন্নত এবং স্মার্ট কলারোয়া উপজেলা গড়ে তোলা হবে। তিনি আরো বলেন কোন অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টি করে সাধারণ মানুষকে ভুল বোঝানো যাবে না সাহস থাকলে সামনাসামনি খেলা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব