শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকালে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, গ্রাম্য খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুন পোশাকে সজ্জিত হয়ে অতিথি সহ কোমলমতি শিশুদের উপস্থিতিতে মঙ্গল শোভা যাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি)এম এ শাহিন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রকৌশলী, মহিলা কর্মকর্তা,বি ,আর ডি, পি অফিসার , সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রমুখ ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগীতা ও নতুন বছরের আগমনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আঙ্গিকে শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে বলে জানা যায়।উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”