সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় খেলার সময় গলায় রশি পেঁচিয়ে শিশু আম্বিয়ার করুন মৃত্যু

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় খেলার সময় গলায় রশি পেঁচিয়ে ৭ বছরের এক শিশুর শ্বাসরোধ হয়ে করুন মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার(২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামে, শিশুটির নাম আম্বিয়া খাতুন, সে দ্বিতীয় শ্রেণীতে পড়তো।

পারিবারিক ভাবে জানা যায়, ভারত সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর পাড়ার প্রবাসি শিমুল হোসেন ও মাতা রিক্তা খাতুনের বড় মেয়ে আম্বিয়া খাতুন (০৭) ঘরের বারান্দায় খেলা করছিলো। খেলা করতে করতে মনের অজান্তে বারান্দায় জামা কাপড় রাখতে টানিয়ে রাখা একটা কাপড়ের দড়ি তার গলায় পেঁচ লেগে যায়। এমন ভাবে গলায় পেঁচ লেগে যায় যে পরিবারের কেউ জানার আগেই তার শরীর নিথর হয়ে পড়ে। পরিবারের সদস্যরা জানতে পেরে যখন তার গলা থেকে দড়ি খুলে ফেলে ততক্ষনে শ্বাসরোধে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মৃত শিশুর পিতা শিমুল কয়েকমাস আগে কর্মসূত্রে বিদেশ গমণ করেছেন। আম্বিয়ার এই করুন মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু