বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ ছোট খাটো বিরোধ অল্প খরচে এবং অতিদ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব।
এ জন্য তিনি, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে ইউপি চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার -প্রচারণা ও সহযোগীতা করতে হবে।
এছাড়া সাধারণ জনগন যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, কমিটির সদস্য, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসলাম খান, মহিল বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার, দেয়াড়া ইউপি চেয়ারম্যান, গাজী মাহাবুবুর রহমান, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদ আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, যুগিখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা, কেড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান, সোনাবাড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, গনমাধ্যমকর্মিসহ উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
ত্রৈমাসিক সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্র।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা