শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জয়নগরে আশ্রায়ন প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরির দায়ে ২ ব্যক্তিকে আটক

কলারোয়ায় জয়নগর মিশন পাড়ায় আশ্রায়ন প্রকল্প- ২’র সরকারি বরাদ্দকৃত নির্মাণাধীন ঘরের ইট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরির দায়ে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

চুরির ঘটনাটি ঘটেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের মিশন(খ্রীষ্টান) পাড়া সংলগ্ন আশ্রায়ন প্রকল্প-২ ‘র ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন আবাসন স্থলে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস জানান, জয়নগর মিশন পাড়ায় সরকারি বরাদ্দকৃত ভূমিহীনদের আবাসন প্রকল্পের ঘরের নির্মাণ কাজ দীর্ঘদিন যাবৎ পর্যাযক্রমে চলে আসছে। ইতোমধ্যে জানা যায়, নির্মাণাধীন আবাসন স্থল থেকে ইট, সিমেন্ট ও রড সহ বিভিন্ন নির্মান সামগ্রী চুরি হয়ে যাচ্ছে।
বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে গোপনে ঘটনাস্থলটি দেখভালের ব্যবস্থা করা হয়।

এরই মাঝে বুধবার (১ মার্চ) গভীর রাত থেকে ঘর নির্মাণের জন্য রাখা হাজার হাজার ইট, সিমেন্টের বস্তা ও লোহার রড চুরি করে অন্যত্র নিয়ে রাখা হচ্ছে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঘটনাস্থলে যেয়ে চুরি যাওয়া সকল নির্মাণ সামগ্রী উদ্ধার করা হয়। আশ্রায়ন প্রকল্পের পার্শ্ববর্তী বাড়ি থেকে নির্মাণ সামগ্রী উদ্ধার করার পর ওই বাড়ির সদস্যা সুমিত্রার স্বীকারক্তিতে তাকে সহ অপর এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের পর ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ১০ হাজার ইট, ৪৫ বস্তা সিমেন্ট ও ৩ মন রড জব্দ করা হয়।

এ ব্যাপারে, আটককৃত সুমিত্রা ও আনন্দ, মহাদেব সহ কয়েকজনের বিরুদ্ধে কলারোয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

চুরি যাওয়া নির্মাণাধীন সামগ্রী উদ্ধারকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা সহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা