সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২’ বিষয়ে প্রেস ব্রিফিং করলেন ইউএনও

কলারোয়ায় ডিজিটাল উদ্বোধনী মেলা-২২’ সম্পর্কিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হযেছে।

সোমবার(৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের(ইউএনও) কার্যালয়ে প্রেস ব্রিফিং টি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস ব্রিফিংকালে আগামি (৯ নভেম্বর) বুধবার অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদেরকে অবহিত করা হয়।

তিনি জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়ন থাকবে। এ প্যাভিলিয়ন গুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা(ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে।

মেলার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, থাকছে শিক্ষার্থীদের অঅংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা।

প্রেস ব্রিফিং এ আরও জানানো হয় সরকারি-বেসকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি/নাগরিক প্রতিনিধি, সাংবাদিক, মহিলা সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী মেলায় অংশ গ্রহণ করবে।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকোনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক এম, এ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলী, জাকির হোসেন সহ সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল