বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছে আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী

জুলফিকার আলী, (কলারোয়া): সারাদেশে চলছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। ইতিমধ্যে সাতক্ষীরায় ৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং অনেক মানুষ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেক সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

ইতিমধ্যে কলারোয়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ড গদখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসান হাসানুরের স্ত্রী সোনিয়া খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ২/১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আসছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সফিকুল ইসলাম এবং অনেক মানুষ বিভিন্ন ধরনের জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই ভয়াবহ রোগ থেকে বাঁচার একমাত্র উপায় জনসচেতনতা। এই জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা কলারোয়ায় তে ০৮ নং ওয়ার্ড দলনেতা মোঃ তৌফিক ইসলাম পিয়ার, ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে শনিবার বিকালে কলারোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে বেড়াতে ও দোকানে যেয়ে গনসংযোগ করে সাধারণ মানুষকে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয়, ডেঙ্গুর জিবানু বাহি এডিস মশা নিধন সম্পর্কে বুঝান ও লিফলেট বিতরণ করেন।

এলাকায় বাসি ডেঙ্গু জ্বর সম্পর্কে জানতে পেরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানাই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন