শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুই মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা

মোস্তফা হোসেন বাবলু: সাতক্ষীরার কলারোয়ায় দুই জন মাদকাসক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (এক শত) করে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহষ্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরসভার মুরারিকাটি (হল মোড়) এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পৌরসভার মুরারিকাটি গ্ৰামে ইয়াছিন আলীর ছেলে হাসিবুল ইসলাম (১৯) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৩) মাদক সেবনের সময় থানা পুলিশ উপ-পরিদর্শক রুহুল আমিন ও জেসমিন আরা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে ২০১৮ এর ৩৬(৫) ধারায় ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুই শত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলা নং-৩৫ এবং ৩৬, ৪/০৯/২০২৫।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের নীতি বাস্তবায়নে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ