শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এনসিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ হাফিজুল ইসলাম: সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, শহর এলাকায় লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ ছাড়া কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু , সাধারণ সম্পাদক শেখ আহছানউল্লাহ প্রদীপ, সার্চ কমিটির এক নম্বর সদস্য সিএম নাজমুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা প্রায় ৩০০টি ফলজ, বনজ, ঔষধি ও শোভা বর্ধনকারী গাছের চারা রোপণ করেন।এছাড়াও সংগঠনের নেতারা ভবিষ্যতেও প্রান্তিক পর্যায়সহ বিভিন্ন এলাকায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো