সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পুলিশি অভিযানে মাদকদ্রব্য সহ ৬ ও ওয়ারেন্টভূক্ত ১ আসামী গ্রেফতার

কলারোয়ায় পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারি ৬ ব্যক্তি সহ ৭ জনকে আটক করা হযেছে। থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ জুলাই) ভোর রাত থেকে থানা পুলিশের কয়েকটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

পৃথক অভিযানকালে পুলিশ পৌর সদরের গদখালী গ্রামের মহাসীন আলী (৩৫) ও সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা(ঘোষপাড়া) আবু মোসলেমের পুত্র আব্দুর রহমান(৫৫) কে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। অপর অভিযানে ৪ শ’ গ্রাম গাঁজা সহ লাঙ্গলঝাড়া গ্রামের কাশেম কারিগরের স্ত্রী আনোয়ারা খাতুন(৫০), হরিনা- গোয়ালচাতর গ্রামের নজরুল ইসলাম মুন্সির ছেলে সাইফুল ইসলাম ময়না(২৮), গোবিন্দকাটি গ্রামের মনিরুল ইসলামের ছেলে ইমামুল(২২) ও একই গ্রামের মৃত: শাহাজানের ছেলে সাইদুল ইসলাম(২৩) কে আটক করা হয়।

এ দিকে অপর এক অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী ঝিকরা গ্রামের শফিউদ্দীনের ছেলে জামাল উদ্দীনকে (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সদ্য খুলনা রেঞ্জের শ্রেষ্টত্ব অর্জনকারি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: মোস্তাফিজুর রহমজন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী অভিযান সহ সকল সদস অপরাধ দমনে পুলিশ সদস্যদের তৎপরতা অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব